ব্র্যাক ফেস্টিভ্যালে নেমেসিসের 'গণজোয়ার'

সন্ধ্যার পর জমকালো অনুষ্ঠানে পা রাখল ব্র্যাকের হোপ ফেস্টিভ্যালের সমাপনী দিন। দিনভর বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম, সামাজিক ব্যবসা, বিনিয়োগ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উদ্যোগসহ দেশে-বিদেশের সামগ্রিক কার্যক্রম (ইকোসিস্টেম) তুলে ধরা হয় ফেস্টিভ্যাল।

যে প্রতদিপাদ্য নিয়ে এ সমাপনী অনুষ্ঠান, সেই প্রতিপাদ্যের ওপর নিজের বক্তব্য উপস্থাপন করেন বহুমাত্রিক এই উন্নয়ন সংস্থার আন্তর্জাতিক বিভাগের নির্বাহী পরিচালক শামেরান আবেদ। তার সংস্থার কথা বলতে সন্ধ্যায় মঞ্চে আসেন ব্র্যাকের এই অন্যতম প্রাণপুরুষ।

শামেরান আবেদের বক্তব্য শেষ হতেই মঞ্চে আসেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের দ্বিতীয় প্রজন্মের অন্যতম শীর্ষ ব্যান্ড নেমেসিস। তারা মঞ্চে আসতেই উল্লাসে ফেটে পড়ে আগতরা। তারা একে একে গেয়ে চলেন তাদের সব সুপারহিট নাম্বারগুলো। বন্ধ ঘরের জানালা, কোনোদিন, স্বপ্নসুর, বীর, অবচেতন, গণজোয়ার এর মতো সুপার নাম্বারগুলো গেয়ে শোনান নেমেসিস।

তাদের স্বতস্ফূর্ত পরিবেশনা মন্ত্রমুগ্ধ করে রাখে দর্শক-শ্রোতাদের।