১০ ফেব্রুয়ারি ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হলো এবি ব্যাংক ৩১তম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট। অংশ নেয় ২০০-এর অধিক গলফার। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেনারেল অফিসার কমান্ডিং ২৪ ইনফ্যান্ট্রি ডিভিশন ও এরিয়া কমান্ডার ও ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ফিরোজ আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও কে. এম. মহিউদ্দিন আহমেদ এবং হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন মেজর (অব.) এসকে মুহাম্মদ ইউসুফ রেজা।