মধুপুরে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

টাঙ্গাইলের মধুপুর শালবন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার পুলিশ মধুপুর শাণবনের বড় বাইদ এতিমখানার পাশে উত্তর জাঙ্গালিয়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে মধুপুর শালবন এলাকার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উত্তর জাঙ্গালিয়ায় স্থানীয় লোকজন বনে কাজে গেলে একটি মরদেহ দেখতে পেয়ে অন্যদের খবর দেয়। পরে পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, মরদেহটি দূর থেকে এনে মধুপুর বনে ফেলে রেখে গেছে। ওই নারীর মুখ বিকৃত হয়ে গেছে। পচন ধররছে। প্রায় অর্ধগলিত মরদেহটি দেখতে স্থানীয় লোকজন ভিড় করছে।

অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, সিআইডি তার পরিচয় বের করার চেষ্টা করছে। পরিচয় পাওয়া গেলে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।