দিনাজপুরে নৌপ্রতিমন্ত্রী

যুদ্ধ দিয়ে শান্তি কখনো হয় না

দিনাজপুর-২ আসনের সাংসদ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আজকে যেটা হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, এটা অর্থনৈতিক একটা সাম্রাজ্যবাদ নতুনভাবে গড়ে তোলার মহাপরিকল্পনা। যুদ্ধ দিয়ে মানবতার বিশ্ব শান্তি কখনো হবে না।

গতকাল বৃহস্পতিবার সকালে দিনাজপুরের সেতাবগঞ্জ কেন্দ্রীয় শ্মশান মন্দিরে শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম ভবনের ঢালাই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশ্রমের সভাপতি সুবোধ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল, দিনাজপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ সমানন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, সেতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মঞ্জুর আলম প্রমুখ।