আজ ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার)। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
সম্পত্তির জন্য স্ত্রীর আত্মীয়ের কুপ্ররোচনায় স্ত্রীকে পুলিশ অ্যারেস্ট করতে পারে। তবে সরকারি কর্মকর্তার সহযোগিতায় ভুল সংশোধন হবে।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
বৃহস্পতির অষ্টবর্গ বিচারে দেখা যায়, জাতক বহু প্রতীক্ষিত সহায়-সম্পত্তির সুরাহার সুযোগ পেতে পারেন। পরিবারের প্রবীণদের সাহায্য নিন।
মিথুন : ২১ মে-২০ জুন
জাতকের শারীরিক সমস্যা দেখা দেবে। কালো জাদুর কারণে খান্নাসের প্রভাব এড়াতে নীলা পরতে পারেন।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
এ সপ্তাহে জাতক সড়ক দুর্ঘটনায় পতিত হতে পারেন। অবশ্যই আপনি দূরের যাত্রায় সাবধানতা অবলম্বন করবেন।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
শিল্পকারখানায় যারা নেতৃত্বদান করেন তাদের দলীয় কোন্দলে ব্যবসায়ে ক্ষতি হতে পারে। জ্ঞানত চিটিংবাজদের সঙ্গে চুক্তি না করাই শ্রেয়।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
জাতক আবেগের বশবর্তী হয়ে পরস্ত্রীতে আসক্ত হয়ে বিবাহের জন্য উতলা হবেন, যা সামাজিক বিপদ বয়ে আনবে। এত দিনের সম্মান বাঁচান।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
ভুলের মাশুল দিতে হতে পারে। প্রতিযোগিতার বাজারে আপনার ব্যবসায়িক পদ্ধতি গোপন রাখাই শ্রেয়।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
প্রবাসী আত্মীয়ের প্রত্যাবর্তন মুকুলন্দির কারণে ঝামেলা হতে পারে। পাওনা টাকা সহজে পাবেন না। বড় কারও সাহায্য নিন।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
সন্তান কলহের কারণে পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে। নিশ্চয় ক্রোধ পরিহার করুন। পরিবারের সচ্ছলদের বুদ্ধি নিন।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
জাতকের কাজের জন্য পদস্থ কর্মচারীর সঙ্গে সাক্ষাৎ হবে। হয়তো চাকরির প্রস্তাব দেবে। তবে উৎকোচের পথ এড়িয়ে চলাই উত্তম।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
কামদেবের তীরের ফলে অনূঢ়া স্বাস্থ্যবতী যুবতী পড়শির কুনজরে পড়তে পারেন। প্রতিবেশী মহিলা আদিরসে গা ভাসাতে ফুসলাবে। সাবধান হোন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
যৌথ ব্যবসায়ে পার্টনারের প্রতি অগাধ বিশ্বাস করবেন না। সঠিক রূপে পাওনা বুঝে নিন। প্রবাসী ব্যবসায়ী-পার্টনার পাওনা নিয়ে ঝামেলা করবে।