ভাড়াবাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে সুমি খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়।

কামরাঙ্গীরচর থানার পরিদর্শক নুসরাত জাহান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি আরও বলেন, সুমি খাতুনের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি। চলতি মাসে তিনি কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকার সুরুজ মিয়ার বাড়িতে ভাড়া ওঠেন।