চট্টগ্রাম জেলার চন্দনাইশে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মাহমুদা বেগম যোগদান করেছেন। গত বুধবার রাতে পূর্বের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার আনুষ্ঠানিকভাবে মাহমুদা বেগমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
৮ ফেব্রুয়ারি তিনি চন্দনাইশের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসন দপ্তরে যোগদান করেন। তিনি চন্দনাইশের ইউএনও হিসেবে ২৯তম ও নারী ইউএনও হিসেবে পঞ্চম। এটি তার প্রশাসনিক চাকরিতে ষষ্ঠ স্টেশন।
মাহমুদা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর। তিনি ৩৪তম বিসিএসে প্রশাসনিক ক্যাডার সুপারিশপ্রাপ্ত হয়ে প্রথম ২০১৬ সালের ১ জুন সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেন। তিনি শেরপুর জেলার নকলা উপজেলায় পাঠাকাঠা ইউনিয়নের দশকাহুনিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. মঞ্জুরুল হক ও মাতার নাম শাহানাজ বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জননী। তার স্বামী একজন সফল ব্যাংকার।