পার্বতীপুরে ল্যাম্ব হাসপাতালের ৫০ বছর পূর্তি উদযাপন

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে ওয়ার্ল্ড মিশন প্রেয়ার লীগ (ল্যাম্ব হাসপাতাল)-এর ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ল্যাম্ব ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। ল্যাম্ব হাসপাতালের নির্বাহী পরিচালক ডেভিড চন্দ্রনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ, ল্যাম্ব বোর্ডের চেয়ারম্যান ডা. ক্রিস প্রিঙ্গার, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ওয়াজেদ আলী, বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক বিকাশ কুমার দাস, দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা এবং দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ ওয়াদুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মাহমুদুর রহমান, সাবেক জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন এবং ল্যাম্ব হাসপাতালের ব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা মাহাতাব লিটনসহ অনেকে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ল্যাম্ব ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত