মুহীয়্যূদ্দীন ভূঞা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ঢাকার নবাবগঞ্জে এম. মুহীয়্যূদ্দীন ভূঞা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান হয়।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মিজানুর রহমান ভূঞার সভাপতিত্বে উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. মো. সাফিল উদ্দিন মিয়া। এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পনিরুজ্জামান তরুন বলেন , দৈহিক ও মানসিক সুস্থতা এবং সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা এমন একটি বিষয় যা মানুষকে জয়-পরাজয়ের মানসিকতা শিক্ষা দেয়।

বিশেষ অতিথি ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, ইউপি চেয়ারম্যান এম.এ বারী মোল্লা, আওয়ামীলীগ নেতা মো. শাহীন খান, ফজলুল হক ফজল, মো. দেলোয়ার হোসেন খান,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক ফুয়াদ, সহকারী প্রধান শিক্ষক রনজিৎ কুমার রায় প্রমুখ।