বান্দরবানে গ্রেপ্তার ১৯ জঙ্গী ৩ দিনের রিমান্ডে

বান্দরবানে র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ১৯ জঙ্গিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেওয়া জঙ্গিরা হলেন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ১৬ সদস্য এবং পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩ সদস্য।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবানের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তার এ নির্দেশ দেন।

থানচি থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল হক জানান, গত ৭ ফেব্রুয়ারি দুর্গম থানচি উপজেলার থানচি-লিক্রে সড়কের ২৭কিলোমিটার এলাকার রেমাক্রি ব্রিজের কাছে র‌্যাব অভিযান পরিচালনা করে তাদের আটক করে। সর্বমোট ২০জন আসামিকে গ্রেপ্তার করা হলেও আজ আদালতে ১৯জনকে হাজির করা হয়েছে এবং এদের মধ্যে একজন আসামি অসুস্থ থাকায় তাকে আদালতে তোলা হয়নি।