ফেনীর সোনাগাজীতে দলবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. পারভেজকে (৩৮) ১৬ বছর পালিয়ে থাকার পর গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গতকাল রবিবার দুপুরে কারাগারে পাঠানো হয়।
দন্ডপ্রাপ্ত পারভেজ আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর কাবিল ভূঞা বাড়ির মৃত বজলুর রহমান ভূঞার ছেলে। সোনাপুর গ্রাম থেকে তাকে গ্রপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০০৭ সালে সোনাগাজীর মুহুরী প্রজেক্টে বেড়াতে যাওয়া এক গৃহকর্মীকে পারভেজসহ কয়েকজন মিলে দলবদ্ধ ধর্ষণ করে। পরদিন ভোরে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালান ওই গৃহকর্মী। দুইদিন পর চিকিৎসাধীন ফেনী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।