ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাস্তার পাশের ঝোপ থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ২টার দিকে হাসনাবাদ পানগাঁও পোর্ট সড়কের পাশে লাশটি পাওয়া যায়। আজিজুল ইসলাম (১৫) নামে ওই শিক্ষার্থী মীরেরবাগ ওরিয়েন্ট উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নিতে দুর্বৃত্তরা তাকে শ^াসরোধে হত্যা করেছে।
ওই ছাত্রের চাচা নজরুল ইসলাম জানান, আজিজুল শুভাঢ্যা ইউনিয়নের মীরেরবাগ এলাকায় হাজি রূহুল্ল্যাহ শাহের ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে থাকত। গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার গোয়াবাড়িয়া গ্রামে।