মেহেরপুর সদর উপজেলার ঝাঁঝাঁ সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৮ লাখ টাকাসহ ইমাতউল্লাহ নামে এক চোরাকারবারিকে আটক করেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ঝাঁঝাঁ সীমান্তে বিজিবির বিওপির কমান্ডার নায়েব সুবেদার কাজী আজাদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল ঝাঁঝাঁ সীমান্তের ১২২ নম্বর মেইন পিলারের কাছ থেকে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। আটক ইমাতউল্লাহর বাড়ি সদর উপজেলার গোভিপুর গ্রামে।
ঝাঁঝাঁ বিওপির কমান্ডার নায়েব সুবেদার কাজী আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে টাকাসহ আটক করে। সে হুন্ডি ব্যবসায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা করা হবে।