কলারোয়ায় মাটিবাহী ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ছুটিতে বাড়ি এসে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে চালিয়ে বাজারে যাওয়ার পথে ইটভাটায় মাটি বহনকারী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে সাতক্ষীরার কলারোয়ায় ইমরান হোসেন (২৫) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। নিহত পুলিশ সদস্য রাঙ্গামাটি তগোলছুড়ি থানা কর্মরত ছিলেন।

কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা জানান, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের শংকরপুর এলাকার লিয়াকত আলীর দোকানের সামনে মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। নিহত ইমরান কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামের মোনায়াম হোসেনের ছেলে। তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে।

নিহতের পিতা মোনায়াম হোসেন বলেন, গত দুই দিন আগে ১০ দিনের ছুটিতে বাড়িতে এসেছে। সকালে মোটরসাইকেল নিয়ে রওনা হয় ইমরান ও তার বন্ধু নয়ন হোসেন। শংকরপুরের লিয়াকতে দোকানের সামনে তারা পৌছালে ইটভাটার মাটি বহনকারী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এ দুর্ঘটনা ঘটে।

কলারোয়া থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা বলেন, সংবাদ পাওয়ার পরে সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। নিহত ওই পুলিশ কনস্টেবলের মোটরসাইকেলে থাকা গুরুতর আহত নয়নকে খুলনা মেডিক্যালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবার থেকে কোনো অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া
হবে। মৃতদেহ সাতক্ষীরা সদরে আছে। প্রাথমিক তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।