মানিকগঞ্জের সিংগাইর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে যৌথ কমিটির আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় জানানো হয়, ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে এ উপজেলার ৯টি ইউনিয়নে ৪ ধাপে ৪০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার দিপন দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম সিংগাইর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন।
তিনি বলেন , যেহেতু এ এলাকাটি নদীভাঙন প্রবণ এলাকা। তাই ভাঙ্গনের কবলে কেউ গৃহহীন হলে তাকে গৃহ নির্মাণ করে দেয়া হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক , উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.শহিদুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক মো সায়েদুল ইসলাম প্রমুখ।