মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, যা অনুভূত হলো বাংলাদেশের পর্যটন শহর কক্সবাজারেও। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩৯ মিনিটে এই ভূ-কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুর রহমান বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূ-কম্পনটির উৎপত্তি হয়েছে, যা ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। এর ফলে ৪ দশমিক ১০ মাত্রার কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারে।’
তবে ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। এতে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেটও কেঁপে ওঠে।
সে সময় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেটের ছাতকে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ছাতকের ১১ কিলোমিটার এলাকাজুড়ে ৪ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্প হয়।