বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচ পানামার সঙ্গে

কাতার বিশ্বকাপে শিরোপা জেতার পর মার্চের শেষ সপ্তাহে প্রথমবারের মতো মাঠে নামবে আর্জেন্টিনা। দুটি ম্যাচ খেলবে দেশের মাটিতে। তার প্রথমটিতে ২৩ মার্চ বিশ্ব র‌্যাংকিংয়ের ৬১ নম্বরে থাকা মধ্য আমেরিকার দেশ পানামার সঙ্গে। দ্বিতীয় ম্যাচটি সুরিনামের বিপক্ষে। রিভার প্লেটের মাঠ এল মনুমেন্তালে হবে পানামার বিপক্ষে ম্যাচটি। ফিফা র‌্যাংকিংয়ে ১৩৯ নম্বরে থাকা সুরিনামের বিপক্ষে ম্যাচের তারিখ ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। ২৬ থেকে ২৮ মার্চের মধ্যে ম্যাচটি হবে বলে জানিয়েছে আর্জেন্টিনার ক্রীড়া বিষয়ক অনলাইন পোর্টাল টিওয়াইসি স্পোর্টস।