স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ফ্যামিলি স্পোর্টস ডে

সৌহার্দ্য, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের সেতুবন্ধ রচনায় প্রতি বছরের মতো এবারও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ফ্যামিলি স্পোর্টস ডে অনুষ্ঠিত হলো আশুলিয়া এজিস গ্রাউন্ডে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী ঘোষণা করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এসময় সঙ্গে ছিলেন রূপসী প্ল্যান্টের প্রবীণতম কর্মকর্তা মনজুর রহমান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশনস মালিক মোহাম্মদ সাইদ, ডিরেক্টর ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউটন্স গোলাম কিবরিয়া, রূপসী প্ল্যান্টের হেড ফায়েজ আহমেদসহ হেড অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।