কুমিল্লায় গোমতী নদীর বিভিন্ন প্রান্তে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮ লাখ টাকা জরিমানা এবং পাঁচজনকে কারাদন্ড দেওয়া হয়েছে। গত শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা প্রশাসনের সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়। এ সময় ১৩টি মামলায় ৮ লাখ টাকা জরিমানার পাশাপাশি তিনজনকে পাঁচ দিনের ও দুজনকে এক মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।
দন্ডপ্রাপ্ত শ্রমিকরা হলেন জাকারিয়া, রাসেল, আমান, বারেক ও ইউসুফ। এদের মধ্যে পাঁচ দিন সাজাপ্রাপ্ত তিনজনকে কারাদ-ের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়।
এ ছাড়া অভিযানে আলী হোসেন, কুতুুবউদ্দিন, শফিক ও জনিকে ১ লাখ টাকা করে এবং শাহ আলম, শরীফ আহম্মেদ, মঞ্জুরুল ইসলাম, আবদুর রহিম ও ইসলাম উদ্দিনকে ৫০ হাজার টাকা করে অর্থদ- দেওয়া হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, গোমতী নদীর মাটি কাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।