প্রবাসীদের প্রেমের প্রলোভন দেখিয়ে ইমো এবং মেসেঞ্জারে ভিডিও কল করে ইমো নম্বর হ্যাকের মাধ্যমে বিকাশ এবং নগদে লাখ লাখ টাকা আত্মসাতকৃত হ্যাকার চক্রের ৪ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
হাজারীবাগ থানার মামলার তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৭ ফেব্রুয়ারি নাটোর জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (১ মার্চ) রাজধানীতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহাগ আহমেদ (২০), মো. রিপন ইসলাম (৩৩), মো. সোহেল রানা (৩১) ও মো. লিটন আলী (৩০)।