গাজীপুর অফিসার্স ফোরামের নতুন কমিটির অভিষেক

গাজীপুর অফিসার্স ফোরাম ঢাকার ২০২৩-২৪ সালের নতুন কার্যকরী কমিটির অভিষেক হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ঢাকা অফিসার্স ক্লাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির অভিষেক হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান (সচিব) আনিছুর রহমান মিঞা এবং সাধারণ সম্পাদক ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তারকে বরণ করে নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্র্তৃপক্ষ (বিডার) সাবেক নির্বাহী চেয়ারম্যান এবং ফোরামের সাবেক সভাপতি (প্রাক্তন সিনিয়র সচিব) মো. সিরাজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয় সচিব মো. আব্দুর রউফ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্র্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরিন আফরোজ ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গাজীপুর জেলার বিভিন্ন কৃতী সন্তান যারা সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখেছেন।

গত ১১ ফেব্রুয়ারি গাজীপুর জেলার কৃতী সন্তানদের এ সংগঠনের বার্ষিক বনভোজন এবং সাধারণ সভায় নতুন কমিটি ঘোষিত হয়।