সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্রী শর্মী রানী নাথের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে নগরের টিলাগড়ের একটি মহিলা হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শর্মী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর গ্রামের সত্যেন্দ্র চন্দ্র নাথের মেয়ে।
সিলেট,শাহপরান থানার ওসি আনিসুর রহমান জানান, শর্মী টিলাগড়ের সৈয়দ মঞ্জিল নামের মহিলা হোস্টেলের ২য় তলায় থাকতেন। তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের শিক্ষার্থী ছিলেন।
তিনি জানান, ওই মহিলা হোস্টেল থেকে থানায় ফোন করে জানানো হয় শর্মী তার নিজ কক্ষের সিলিংয়ে ঝুলে রয়েছে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্মী আত্মহত্যা করেছেন।