‘বেশ কিছু অনলাইনে দেখছি, মায়া সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, মায়া সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো প্রকার চুক্তি হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা বলেছিল। কিন্তু, আমি মায়া সিনেমাটি করছি না। যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করব, আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আশা করি বিষয়টি এখানেই শেষ হবে।’
গত মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী কথাগুলো লিখেছেন। এরপরই তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন এটা পূজার চেরীর সিদ্ধান্ত নয়। যেহেতু তিনি আবারও জাজ মাল্টিমিডিয়ায় ফিরে গিয়েছেন তাই এখন থেকে তার ক্যারিয়ারের সব সিদ্ধান্ত জাজই নেবে। জাজের সঙ্গে সম্পর্কের অবনতির আগেও এমনই হয়ে আসছিল। ফলে জাজ শাকিব খানের সঙ্গে পূজাকে আর কোনো ছবি করতে দিতে চাইবে না। কারণ তাদের ঘরের নায়িকার সঙ্গে শাকিব খানের প্রেম, বিয়েসহ যেসব গুঞ্জন উঠেছে সেটি তা আর হতে দিতে চায় না। এখন এই সিদ্ধান্ত পূজার ক্যারিয়ারে কতটা ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলবে সেটাই দেখার বিষয়।