আল্লাহতায়ালা সাতটি গুণ পছন্দ করেন। কোরআনে কারিমের বিভিন্ন সুরায় এসব গুণের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য মুমিন-মুসলমানের উচিত এসব গুণ অর্জন করা। গুণগুলো হলো
তওবা : ‘আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন।’ সুরা আর বাকারা : ২২২
পবিত্রতা : ‘যারা পবিত্র থাকে মহান আল্লাহ তাদের ভালোবাসেন।’ সুরা আল বাকারা : ২২২
আল্লাহভীতি : ‘নিশ্চয়ই আল্লাহতায়ালা মুত্তাকিদের ভালোবাসেন।’ সুরা আত তওবা : ৪
ইহসান : ‘আল্লাহ নেককারদের ভালোবাসেন।’ আলে ইমরান : ১৩৪
তাওয়াক্কুল : ‘নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তার ওপর ভরসাকারীদের।’ সুরা আলে ইমরান : ১৫৯
ন্যায়বিচার : ‘আল্লাহ ন্যায়বিচারকারীদের ভালোবাসেন।’ সুরা মায়িদা : ৪২
সবর : ‘আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন।’ আলে ইমরান : ১৪৬
গ্রন্থনা : হাফেজ আবদুল্লাহ