কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ রফিক (৪০) দিল মোহাম্মদের ছেলে। তারা উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
শুক্রবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে উখিয়া ১৯ নম্বর ক্যাম্পের এ ব্লকে ওই হত্যাকাণ্ড হয়। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, জুমার নামাজের আগে ৮ থেকে ১০ জনের মুখোশধারী দুর্বৃত্তের দল হঠাৎ রোহিঙ্গা যুবককে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, কী কারণে এ যুবককে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।