চীনে পা রাখতে চলেছে ফেসবুক

এবার চীনে পা রাখতে পারে মার্ক জাকারবার্গের সংস্থা মেটা। তবে তা সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে নয়। এবার ভার্চুয়াল রিয়্যালিটির হেডসেট চীনে সরবরাহের ভাবনাচিন্তা রয়েছে মেটার। এরই মধ্যে বিষয়টি নিয়ে চীনা সংস্থা টেনসেন্ট হোল্ডিংসের সঙ্গে কথাবার্তাও বলেছে মেটা।

এরই মধ্যে ভার্চুয়াল রিয়্যালিটির জগতে পা রেখেছে ফেসবুকের প্রধান সংস্থা মেটা। বাজারে এসেছে মেটাভার্স। তাদের ভার্চুয়াল রিয়্যালিটির হেডসেট মেটা কোয়েস্ট সিরিজ এনেছে তারা। জানা যায়, আর এই হেডসেট নিয়ে গত বছর থেকেই বেশ কয়েকবার কথা হয়েছে সংস্থা দুটির। নতুন বছরেও টেনসেন্টের সঙ্গে বেশ কটি মিটিং করেছে মেটা।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো নয় চীনের। ফলে অন্য বেশ কিছু মার্কিন সংস্থার মতোই চীনে নিষিদ্ধ ফেসবুকও। সত্যি এ বছর পর যদি এই চুক্তি সম্ভব হয়, তাহলে প্রথমবার নিজেদের পণ্য নিয়ে চীনে পা রাখবে মেটা। তবে সূত্রের পক্ষ থেকে জানা গেছে, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো কথা হয়নি।

বিশে^র অন্যতম বড় ভিডিও গেম পাবলিশার টেনসেন্ট। বহুদিন ধরেই ভার্চুয়াল রিয়্যালিটি নিয়ে কাজ করে আসছে তারা। ভার্চুয়াল রিয়্যালিটির সফটওয়্যার ও হার্ডওয়ার দুটোকে মিলিয়ে এক্সটেনডেড রিয়্যালিটির একটি এক্সআর ইউনিট গত বছরের জুনে চালু করে সংস্থাটি। তবে লাভ না হওয়ায় সম্প্রতি এক্সআর ইউনিট তৈরির বিষয়টি স্থগিত রেখেছে টেনসেন্ট। চীনে সংস্থাটির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বাইটডান্সের টিকটক। ২০২১ সালে পিকো নামে একটি হেডসেট ম্যানুফ্যাকচারার সংস্থাকে অধিগ্রহণ করে বাইটডান্স। তখন অধিগ্রহণের এ লড়াই থেকে কার্যত ছিটকে যায় টেনসেন্ট।

তাই টিকটকের সঙ্গে পাল্লা দিতে কোনো প্রভাবশালী সংস্থাকে পাশে চাইছে টেনসেন্ট। এদিকে ২০১২ সালে ভিআর হেডসেট তৈরির জগতে পা রাখে মেটা। প্রথমে ‘অকুলাস’ নাম নিয়ে যাত্রা শুরু করলেও পরে তাদের ভিআর হেডসেট সিরিজের নাম রাখা হয় মেটা কোয়েস্ট।

তবে শেষ শেষ পর্যন্ত টেনসেন্টের সঙ্গে মেটার কাক্সিক্ষত চুক্তিটি সই হয় কি না সেদিকেই তাকিয়ে সবাই।