কক্সবাজার চকরিয়ার আজিজনগরে বিজিবির বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
শনিবার (৪মার্চ) সকাল ৯টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর ১২ নং ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নজরুল ইসলাম (৩৩) ও মো. হামিদ উল্লাহ (২৯)। এরা চকরিয়ার উত্তর হারবাং এলাকার করমুহরি পাড়ার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া চিরিংগা হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক খোকন রুদ্র।
চকরিয়ার চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ উপপরিদর্শক খোকন রুদ্র বলেন, লোগাগাড়া থেকে একটি মিনি পিকআপ (লেগুনা) মহাসড়কের আজিজনগর ১২ নং ব্রিজ নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিজিবির বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। বাকি আরোহীদের অবস্থাও আশঙ্কজনক। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
পুলিশ পরিদর্শক আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।