যুবদলের সাবেক সভাপতি নীরবকে গ্রেপ্তার

জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা সাইফুল আলম নীরবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি এখনো জানানো হয়নি।

বিএনপির নেতা-কর্মীরা জানান, দলের ঘোষিত পদযাত্রা কর্মসূচির প্রস্তুতিকালে নীরবকে গ্রেপ্তার করা হয়। সোয়া তিনটায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেয় পুলিশ।

যুবদল নেতা আমিনুল ইসলাম বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে সাইফুল আলম নীরব ভাইকে তুলে নিয়ে যায় পুলিশ। তাকে এমন ভাবে গ্রেপ্তারের জন্য নিন্দা ও প্রতিবাদ জানাই।

তেজগাঁও বিভাগের ডিসি আজিমুল হক‌ বলেন, আমাদের এলাকার তেজগাঁও থানা-পুলিশ এক নেতাকে গ্রেপ্তার করেছে। তবে বিষয়টি পরিষ্কার করে এখন জানাতে পারিনি। এই বিষয়ে পরে বলা যাবে।