স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা, বিজিবি সদস্য স্বামী কারাগারে

জয়পুরহাটে স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী বিজিবি সদস্য ফিরোজ হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ দুপুরে জয়পুরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে (সদর) হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ আদালতের বিচারক আতিকুর রহমান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালে ক্ষেতলাল উপজেলার বড়তারা গ্রামের সুজাউলের মেয়ে জান্নাতুল মাওয়া সুরভীর সাথে পাঁচবিবি উপজেলার হরেন্দা এলাকার ইদ্রিসের ছেলে বিজিবি সদস্য ফিরোজের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে ফিরোজ তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে চাপ দিত। যৌতুক দিতে অস্বীকার করলে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে ২০২০ সালের ২৩ অক্টোবর সুরভীকে আত্মহত্যার প্ররোচনা দিলে সে মানসিক চাপ সইতে না পেরে গলায় ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করেন।