বাখমুত রাশিয়ার হাতে চলে যেতে পারে : ন্যাটো

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) মহাসচিব জেনস স্টলটেনবার্গ সতর্ক করেছেন, তীব্র লড়াইয়ের পর আগামী দিনে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের দখল রাশিয়ার হাতে চলে যেতে পারে। বুধবার (০৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

স্টকহোমে ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠকের ফাঁকে সংবাদিকদের সঙ্গে আলাপ করেন ন্যাটো প্রধান। এ সময় তিনি বলেন, ‘আগামী দিনে বাখমুতের পতন হতে পারে। এজন্য আমরা বিষয়টি উড়িয়ে দিতে পারি না।’

প্রসঙ্গত, বাখমুত চারপাশ থেকে ঘিরে রেখেছে রাশিয়া ও তার ভাড়াটে সেনারা। গত কয়েক মাস ধরে মস্কোর আক্রমণের মূল লক্ষ্য বাখমুত। ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, রুশ সেনারা ধ্বংসপ্রাপ্ত বাখমুত ঘেরাওয়ের চেষ্টা করছে কিন্তু তারা আক্রমণ প্রতিহত করছেন। কিয়েভ বলছে, তারা বাখমুত শহর রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।