বনভোজনের জন্য ছাগল চুরি, আটক সাত কিশোর

জামালপুরের মাদারগঞ্জে বনভোজনের জন্য ছাগল চুরি করে মাইক্রোবাসে পালানোর সময় সাত কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বুধবার (০৮মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের সুখনগরী টেপুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি উপজেলার বালিজুড়ি ইউনিয়নে ।

তবে আটককৃতরা বলছেন, ছাগল নিয়ে বনভোজন করত তারা। দুটি ছাগলের জন্য মাইক্রোবাসও ভাড়া করেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে উপজেলার সুখনগরী এলাকার হেনা বেগম নামে এক নারীর ছাগল নিয়ে মাইক্রোবাসে পালাচ্ছিলেন ওই ৭জন কিশোর। এ সময় স্থানীয়রা মাইক্রোবাসে ছাগল দেখতে পায়। ওই ছাগলের দড়ি মাইক্রোবাসের দরজার বাহিরে ঝুলে যাচ্ছিল। এ নিয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয় কয়েকজন মাইক্রোবাসটি ধরার জন্য মোটরসাইকেল দিয়ে পিছু নেন।

স্থানীয়রা টেপুর মোড় এলাকার লোকজনকে ফোন দিয়ে মাইক্রোবাসটি আটকাতে বলেন। পরে টেপুর মোড়ের লোকজন মাইক্রোবাসটি আটক করে। পরে মাইক্রোবাস থেকে দুইটি ছাগল উদ্ধার করেন।

জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার বলেন, 'আটককৃতরা থানায় রয়েছে। এখনো বাদী আসেন নি। বাদী অভিযোগ করলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আটককৃতদের সবার বয়স ১৬বছরের কম। ছাগল নিয়ে তাঁরা পিকনিক করতো।