তারকার স্ট্যাটাস

‘নারী দিবসটা কেন পালন হয়, তা বোঝাটা খুব জরুরি। নারীরা অধিকারের ক্ষেত্রে পিছিয়ে থাকার কারণেই শিক্ষা ক্ষেত্রে, কর্ম ক্ষেত্রে এমনকি অনেক প্রোডাক্টিভ ক্ষেত্রেই নারীরা পিছিয়ে আছেন। অথচ পুরো পৃথিবীতে অনেক অনেক গবেষণা, উদাহরণ রয়েছে, যেখানে এসব প্রতিবন্ধকতা থেকে নারীদের এগিয়ে যেতে দেওয়া হয় তাহলে শুধু অর্থনৈতিক না, সামাজিকভাবেও এসবের সুবিধা অনেক বেশি হবে। এটা যেহেতু এখনো হচ্ছে না, সেহেতু একটা দিন নারীদের জন্য উৎসর্গ করা হয়েছে, যেন আমরা সবাই সচেতনভাবে এটা মনে করি যে, নারী ও পুরুষ এই দুই প্রজাতি নিয়েই এই পৃথিবী। একটা প্রজাতি যদি পিছিয়ে থাকে তাহলে পৃথিবীর চাকাটা সচল হবে না।’

গতকাল বিশ^ নারী দিবসে জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা তার ফেসবুক ওয়ালে দেশ রূপান্তরে দেওয়া একটি সাক্ষাৎকারের লিংক শেয়ার দিয়েছেন। সেখানে নারী দিবস নিয়ে নিজের মনোভাব এভাবেই ব্যক্ত করেছেন এই তারকা।