ঘটনার দুই দিন পর রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণস্থল থেকে উদ্ধার হলো মেহেদী হাসান স্বপন (৪০) নামে এক স্যানিটারি দোকানের ম্যানেজারের মরদেহ। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
তার বড় ভাই তানভির হাসান সোহাগ জানান, তাদের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার পশ্চিম এনায়েতপুর গ্রামে। বাবার নাম গোলাম রব্বানি। ১ ছেলে ও ১ মেয়ে ও স্ত্রী রোকেয়া বেগম মুনমুনকে নিয়ে রামপুরা টিভি সেন্টারের পাশে থাকতেন মেহেদী।
তিনি আরও জানান, সিদ্দিকবাজারের ওই ভবনটির আন্ডারগ্রাউন্ডে বাংলাদেশ স্যানিটারি নামে দোকানের ম্যানেজার ছিলেন তিনি। ঘটনার সময় তার সাথে মির্জা ও আশিক নামে দুই কর্মচারীও ছিলেন। তারা বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ভর্তি।