খুলনায় কাকলী প্রধানের নদী প্রদর্শনীর শুরু আজ

আলোকচিত্রী কাকলী প্রধানের ১০০ নদী প্রদর্শনীর দ্বিতীয় পর্ব খুলনায় উদ্বোধন হচ্ছে আজ শুক্রবার। বেলা ৩টায় খুলনায় রূপসা সেতুর নিচে (টোলঘাট) উদ্বোধন হবে এ প্রদর্শনী। চলবে ১২ মার্চ পর্যন্ত।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন খুলনার সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। সভাপতিত্ব করবেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা। আশা করি নদী বাঁচাতে সর্বস্তরে সচেতনতা তৈরি করতে এ আয়োজনে আপনি ও আপনার গণমাধ্যম এবারও সঙ্গে থাকবেন। বিজ্ঞপ্তি