প্রধানমন্ত্রীর আগমন

ময়মনসিংহে গ্যাস বেলুনে প্রচারণা

প্রায় ৫ বছর পর আজ শনিবার ময়মনসিংহে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শিক্ষা ও সংস্কৃতির নগরী ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়েছে বিভাগজুড়ে।

প্রধানমন্ত্রীর দুপুর ১টায় সার্কিট হাউস ময়দানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

সকাল থেকেই নেতাকর্মীরা নগরীর সার্কিট হাউসে মাঠে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে উপস্থিত হতে শুরু করেছে। জনসভা ময়দানের আশপাশে বিভিন্ন নেতাকর্মীদের ব্যানার ও পোস্টার শোভা পাচ্ছে।

এর মাঝে বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের দৃষ্টি কেড়েছে গ্যাস বেলুনে প্রচারণা।

গ্যাস বেলুনে বঙ্গবন্ধু, শেখ হাসিনা, সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের ছবি গ্যাস বেলুনে সাটিয়ে সমাবেশ মাঠের চারপাশে সুতো দিয়ে বেধে উড়িয়ে রেখেছেন।

জনসভাস্থল ও সার্কিট হাউজ মাঠের আশপাশে প্রায় শতাধিক বেলুন উড়িয়ে প্রচারণা শোভা পাচ্ছে।

শনিবার দুপুর ১টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ময়মনসিংহ স্টেডিয়াম মাঠে এসে নামবেন। সেখান থেকে সার্কিট হাউজে এসে বিশ্রাম নেওয়ার পর ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত থাকবেন। পরে বেলা ৩টায় সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ বিভাগীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নেওয়া হয়েছে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।