পবিত্র রমজান উপলক্ষে বাজারদর কমানোসহ নানা পদক্ষেপ হাতে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এবার দেশটিতে সরকারি চাকরিজীবীদের জন্য কর্মঘণ্টায় আনা হয়েছে পরিবর্তন। দেশটির কেন্দ্রীয় কর্তৃপক্ষ এ বিষয়ে একটি আদেশ জারি করেছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।
নতুন আদেশ অনুযায়ী রমজানে আরব আমিরাতে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি অফিস চলবে সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর শুক্রবার নয়টা থেকে ১২টা পর্যন্ত চলবে অফিস। সেই হিসেবে সোম থেকে বৃহস্পতি সাড়ে পাঁচ ঘণ্টা অফিস করতে হবে কর্মীদের। আর শুক্রবারে কাজ করতে হবে তিন ঘণ্টা।
রমজানে শারীরিক ধকল সামলে কাজ অব্যাহত রাখতে এ উদ্যোগ নিয়েছে আরব আমিরাত। এছাড়াও অনেক কর্মীকে বাড়ি থেকে কাজ করার সুযোগ দিচ্ছে দেশটি। প্রয়োজনীয়তার সাথে সঙ্গতি রেখে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে দেশটির ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস (এফএএইচআর)।