পুরস্কৃত আলমগীর হোসেন

বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন দৈনিক সময়ের আলো পত্রিকার ডেপুটি বিজনেস এডিটর মো. আলমগীর হোসেন। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এ প্রতিযোগতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতার গণমাধ্যমকর্মী বিভাগে ‘ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শিরোনামে প্রথম হয়েছেন তিনি। আগামী ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবসের অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ভোক্তা অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।