চুয়াডাঙ্গায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় পালন করা হয়েছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।

আজ রবিবার বিকেল ৩ টায় চুয়াডাঙ্গা পুলিশ পার্ক কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন।

দেশ রূপান্তরের চুয়াডাঙ্গা প্রতিনিধি অনিক চক্রবর্তীর সভাপতিত্বে এবং আজকের পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি মেহেরাভবিন সানভির সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের চুয়াডাঙ্গার সভাপতি হামিদুল হক মুন্সী।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুজ্জামান লালন বলেন, দায়িত্বশীলতা নিয়ে গত ৪ বছর ধরে পথ চলছে দৈনিক দেশ রূপান্তর।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।