সিদ্ধিরগঞ্জে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

আজ রবিবার বিকেল ৫ টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল তাজমহল চাইনিজ রেষ্টুরেন্টে স্থানীয় প্রতিনিধি সোহেল রহমানের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার। এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা, ওসি তদন্ত হাফিজুর রহমান মানিক, নাসেকের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম,

আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, সাংগঠনিক সম্পাদক নূরুজ্জামান কাউসার, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতি শিপলু, সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম আমির হোসেন, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: আব্দুল কাইয়ুম, আরটিভির জেলা প্রতিনিধি শাহদাত হোসেন স্বপনসহ প্রমুখ।