ময়মনসিংহের নান্দাইলে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ রবিবার ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে বিকেল ৫টার দিকে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া। নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও দেশ রূপান্তরের প্রতিনিধি আবু হানিফ সরকার ও মঞ্জুরুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উবায়দুর রহমান।
এছাড়াও নান্দাইল হাইওয়ে থানার এসআই আবু তালেব, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আনজু, সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সিনিয়র সাংবাদিক হাজ্বী রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামছুজ্জামান বাবুল প্রমুখ।