রূপগঞ্জে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তরের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। আজ রবিবার দুপুরে মুন্সিগঞ্জের ঢালী'স আম্বার রিসোর্টে রূপগঞ্জ প্রেসক্লাব আয়োজিত পিকনিকের মাঝে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

রূপগঞ্জ ক্লাবের সভাপতি, গবেষক ও কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও বাসসের বার্তা সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ, নারায়ণগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ হৃদয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আলম হোসেন, সাধারণ সম্পাদক খলিল শিকদার, সিনিয়র সাংবাদিক সাত্তার আলী সোহেল, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, এশিয়ান টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি জি এম শহীদ, যুগান্তরের রূপগঞ্জ প্রতিনিধি এ হাই মিলন, গাজী টিভির স্টাফ রিপোর্টার আশিকুর রহমান হান্নান, কালের কণ্ঠের রূপগঞ্জ প্রতিনিধি এসএম শাহাদাত, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফ, সমকালের রূপগঞ্জ প্রতিনিধি জিয়াউর রাশেদ, জনতার রূপগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসেন, যুগান্তরের ডেমরা প্রতিনিধি মাহবুব মনি, জবাবদিহির রূপগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলাম লিখন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শহিদুল্লাহ গাজী।

এছাড়াও উপস্থিত ছিলেন, জাগো নিউজের নাজমূল হুদা, প্রতিদিনের বাংলাদেশের রূপগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলাম, নাগরিক টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি মাহবুব আলম প্রিয়, বাংলাদেশের আলোর রূপগঞ্জ প্রতিনিধি জায়েদ হোসেন, রূপান্তরের রূপগঞ্জ প্রতিনিধি আতাউর রহমান সানী, করতোয়ার জিন্নাত হোসেন জনি, কালবেলার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদ, গাজী টিভির ক্যামেরাম্যান রুবেল শিকদার, দৈনিক অধিকারের স্টাফ রিপোর্টার সাইদুর রহমান, সকালের সময়ের রূপগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান, বাংলাদেশ বুলেটিনের রূপগঞ্জ প্রতিনিধি সাজেদুর রহমান, নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরা ম্যান তুষার মাকসুদুল, এশিয়ান এইজের নূর আলম, সাংবাদিক ফয়সাল, শরীফ, সূজন, তানজিলা আকতার প্রমুখ।