স্বামী রাজকে নিয়ে পরীর বার্তা

‘রাত শেষ হয়ে যায়, তবু তার পড়া শেষ হয় না’

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। গেল বছরের শেষ আর নতুন বছরের শুরু-সব সময়ই ছিলেন আলোচনায়। কখনও মান অভিমান আবার কখনও ভালোবাসার খুনসুটিতে ছিলেন খবরে। একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে ভালোই আছেন, সুখেই কাটছে তাদের সংসার। যার প্রমাণ মেলে তাদের ফেসবুকে।

এবার এই মাধ্যমের সুবাদে স্বামী শরীফুল রাজকে নতুন বার্তা দিলেন পরীমণি। আজ সোমবার এই নায়িকা তার ফেসবুকে রাজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের বাসায় একটা বইয়ের পোকা আছে। রাত শেষ হয়ে যায়, তবু তার পড়া শেষ হয় না।’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।

পরীর শেয়ার করা ছবিতে দেখা যায়, টেবিলে বসে কলম হাতে খুব মনোযোগ সহকারে বই পড়ছেন রাজ। অভিনেতার চারদিকে ছড়ানো ছিটানো রয়েছে অংখ্য বই। দেখে বোঝাই যাচ্ছে, বই পড়তে খুব ভালোবাসেন রাজ।

পরীর পোস্টের নিচে রাজ লিখেছেন, ‘গুড মর্নিং’। এরপর তিনিও একটি ইমোজি দিয়েছেন।