একাধিক নায়িকার সঙ্গে প্রেম, মুখ খুললেন রাজ

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৮:৫৩ পিএম

স্বল্প ক্যারিয়ারে একাধিক নায়িকাদের সঙ্গে প্রেমের গুঞ্জনে বরাবরই আলোচনায় চিত্রনায়ক শরিফুল রাজ। তবে সবচেয়ে বড় ধাক্কাটি আসে, যখন কয়েকজন পরিচিত নায়িকার সঙ্গে তার একটি ব্যক্তিগত ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়ে। 

এবার সেই বিতর্কিত ভিডিও ফাঁস এবং একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে সরাসরি মুখ খুললেন আলোচিত এই অভিনেতা। প্রশ্ন ওঠে নাজিফা তুষি, তানজিন তিশা, সুনেরাহ বিনতে কামাল, শিরিন শিলা, বিদ্যা সিনহা মিম এবং বুবলীর মতো তারকাদের সঙ্গে প্রেমের খবর চাউর হয়। 

এতগুলো নাম শুনে রীতিমতো অবাক হয়ে রাজ হাসতে হাসতে সরাসরি বলেন, কোনো মানুষের পক্ষে একসঙ্গে এতগুলো সম্পর্ক বয়ে বেড়ানো একেবারেই অসম্ভব। তিনি জানান, এই নায়িকাদের সঙ্গে তিনি বেড়ে উঠেছেন এবং তারা সবাই তার খুব ভালো বন্ধু। বিশেষ করে ‘আইসক্রিম’ সিনেমার সহশিল্পী নাজিফা তুষির সঙ্গে তার দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের কথা তুলে ধরে রাজ বলেন, ‘ওরা আমার বাসায় আসে এবং আমরা একসঙ্গে আড্ডা দিই।’ 

‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘হাওয়া’ সিনেমার মতো সফল কাজের পর, সেই ভিডিও ফাঁসের ঘটনাটি রাজের ক্যারিয়ারে বড় প্রভাব ফেলেছিল। এই বিষয়ে রাজ সরাসরি দাবি করেন, কেউ তাকে সামাজিকভাবে নিচে নামানোর জন্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটি করেছে। 

তার মতে, কেউ একজন তার দুর্বল জায়গা খুঁজে পেয়ে, তাকে শিক্ষা দেওয়ার জন্যই ভিডিওটি জনসমক্ষে এনেছে। ভিডিওতে ব্যবহৃত অশ্লীল শব্দের বিষয়ে রাজ অকপটে স্বীকার করেন, বন্ধুদের সঙ্গে একান্ত আড্ডায় একটু মজা করা বা ওই ধরনের শব্দ ব্যবহার করাটা অস্বাভাবিক কিছু নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত