গ্যাস পাইপ লাইনের কাজের জন্য শনিবার (১৮ মার্চ) ঢাকার মিন্টু রোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বারডেম, ঢাকা ক্লাব, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হলি ফ্যামিলি, কারওয়ান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, অফিসার্স ক্লাব, হাতিরপুল পিডিবি কোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ ছাড়া, এসব এলাকার আশেপাশেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস।