রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে শান্তি আলোচনা করতে আগামী সপ্তাহে দেশটি সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পুতিনের আমন্ত্রণ গ্রহণ করে আগামী ২০ মার্চ মস্কোয় যাবেন জিনপিং। ২২ মার্চ পর্যন্ত দেশটিতে থাকবেন তিনি।
এ নিয়ে শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিইং বলেন, শান্তি প্রতিষ্ঠার উদ্দেশে রাশিয়া যাবেন জিনপিং। ইউক্রেন সংকটসহ আন্তর্জাতিক এবং আঞ্চলিক ইস্যুতে চীন বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ অবস্থান ধরে রাখবে।
এদিকে এক বিবৃতে ক্রেমলিন বলছে, দুই নেতা এই সাক্ষাতের সময় একটি “সার্বিক অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা” নিয়ে কথা বলবেন দুই নেতা।
দুই নেতা দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ নথিতেও সই করবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।