বজ্রপাতে কৃষকের মৃত্যু

পটুয়াখালীর দুমকিতে বজ্রপাতে আ: রহমান চৌকিদার (৪৫) নামের এক কৃষকের মৃত্যু ঘটেছে।

গত মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহমান চৌকিদারের সেজভাই কালাম চৌকিদার জানান, মঙ্গলবার বিকেলে বৃষ্টির সময় বাড়ি সংলগ্ন লোহালিয়া নদীর চরে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার ওই এলাকার চৌকিদারের বরাতে জানান, বজ্রপাতে গুরুতর আহত হলে রহমান চৌকিদারকে গুরুতর অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে মৃত্যুর খবর জেনেছি।