ছাত্র হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাইবান্ধার স্কুলছাত্র জিসান মিয়াকে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে সদর উপজেলার তুলসীঘাট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক কিছু সময়ের জন্য অবরোধ করে রাখে। এতে তীব্র যানজট সৃষ্টি হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন নিহত জিসানের মা হাজরা বেগম, চাচা শাজাহান আকন্দ, শিক্ষক আব্দুল ম-ল, জাহিদ হাসান, শামিম মিয়াসহ জিসানের সহপাঠীরা।  প্রসঙ্গত, গত ১৮ মার্চ সন্ধ্যায় সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রাম থেকে স্কুলছাত্র জিসান মিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।