সিজিডিএফ হলেন গোলাম ছরওয়ার ভূঁঞা

বাংলাদেশের ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের (ডিএফডি) কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা। ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের তিনি বিভাগীয় প্রধান কর্মকর্তা।

আজ সোমবার (২৭ মার্চ) বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) এর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। অত্যন্ত সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তা হিসেবে সুনাম রয়েছে তার।

এর আগে তিনি সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি), প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঞা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে বিকম (অনার্স) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া, তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্বদ্যিালয় থেকে অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।