ইনস্টাগ্রামে রিল বানিয়ে উপার্জন

অনেকেই রিল থেকেই উপার্জন করছেন। তবে একাধিক রিল বানিয়েও কেউ কেউ হতাশ। কিছুতেই অধিকসংখ্যক মানুষের কাছে পৌঁছে না রিল। কয়েকটি বিষয় খেয়াল রাখলে রিলও অনেক মানুষের কাছে পৌঁছবে।

ট্রেন্ডিং গান ব্যবহার : প্রিয় গানে নয়, ইনস্টাগ্রামে রিল তৈরি করুন সেই সব গান ট্রেন্ডে বা ভাইরাল হয়েছে সেই সব গানে। সেই গানে ভিন্ন কনসেপ্টে নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করলে বাড়বে আপনার পোস্টের ভিউ।

যত ভিডিও ততই রিচ বৃদ্ধি : একটু বুদ্ধি খরচ করলে বুঝতে পারবেন, ভাল ভিডিওর থেকেও বেশি সংখ্যায় ভিডিও দেওয়ার ওপর মন দিলে ভিউ বাড়বে। একটি করে রিল দিতেই হবে প্রতিদিন। যত ভিডিও দেবেন, ততই রিচ বাড়বে।

শুধু বাংলা গানে নয় : রিলের রিচ বাড়াতে বাংলা গানের পাশাপাশি হিন্দি, ইংরেজি গানে রিল তৈরি করার চেষ্টা করুন। এতে ফলোয়ার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রিচ, ভিউ ও ভিজিটর বৃদ্ধি পাবে। রিল যেমন বিনোদনমূলকও হতে পারে, তেমনি হতে পারে তথ্যমূলকও।

সব ফিচার ব্যবহার : ইনস্টাগ্রাম সেই ভিডিওগুলোকে বেশি বুস্ট করে বা ভিজিটরের কাছে পৌঁছে দেয়, যেগুলোতে ইনস্টাগ্রামের সব নিয়মনীতি ও ফিচারগুলো ব্যবহার করা হয়। ফলে ভিডিওতে পোল, এসএফএক্স, ফিল্টার, গান, ক্যাপশন, স্টিকার বেশি করে ব্যবহার করুন। ইনস্টাগ্রামের পাশাপাশি রিলগুলো ফেসবুকেও শেয়ার করুন।

ভিডিওতে ক্যাপশন ব্যবহার : যখন তথ্যমূলক ভিডিও শ্যুট করবেন, তখন ভিডিওতে ক্যাপশন ব্যবহার করুন। ভিডিওতে পয়েন্ট করে ক্যাপশন লেখা থাকলে দর্শক বেশি পছন্দ করে।