নোয়াখালীতে জেলা শিল্পকলা একাডেমিতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া নোয়াখালীর বিভিন্ন উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার আয়োজন করা হয় বলে জানা গেছে।